শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কারার ওই লৌহ কপাট’ গানের অবমাননা : কলকাতায় পথে নামছেন শিল্পীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

‘কারার ওই লৌহ কপাট’ গানটি নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক চলছে। সমালোচকরা নজরুলগীতির সুর বিকৃত করার অভিযোগ তুলেছেন সুরকার এ আর রহমানের বিরুদ্ধে। ইতোমধ্যে সেই বিতর্ক উসকে দিয়েছেন কাজী নজরুল ইসলামের নাতনি প্রয়াত সংগীতশিল্পী কল্যাণী কাজীর
মেয়ে অনিন্দিতা কাজী। মূল গানের স্বত্ব হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। গানটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজনীতির ময়দানেও। এর মধ্যেই এবার কলকাতায় কাজী নজরুল ইসলামের গানের অবমাননার প্রতিবাদে শামিল হতে যাচ্ছেন শিল্পীরা।

এ আর রহমানের ‘কারার ওই লৌহ কপাট গানটি’র পুরো বদলে দেওয়ার অভিযোগে কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে হেরিটেজ বেঙ্গল। সোমবার (১৩ নভেম্বর) সাদার্ন অ‌্যাভিনিউয়ে নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের সামনে হবে এই প্রতিবাদ। দুপুরের দিকে সেখানেই নজরুল মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শুরু হবে প্রতিবাদ সভা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীরা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি গাইবেন। তবে তা এআর রহমানের সুরে নয়, প্রকৃত গানটি যেমন সেভাবেই গাওয়া হবে। সভায় বক্তব‌্য রাখবেন হেরিটেজ বেঙ্গলের কার্যনির্বাহী সভাপতি হিরণলাল মজুমদার, সভাপতি পার্থ চন্দ।

ইতোমধ্যেই বাংলা গানের একাধিক শিল্পী এ আর রহমানের গানের বিরোধিতা করেছেন। রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র প্রত্যেকেই এই সুর মেনে নিতে পারেননি। নিরপেক্ষভাবে গানটি শোনা হলেও গানের সুর একদমই পছন্দ হয়নি অনেকের। অভিযোগ, মূল গানটির মধ্যে যে প্রতিবাদী সুর মানুষের কানে বসে গেছে, কোনোভাবে এ আর রহমানের গান সেই সমমর্যাদা দিতে পারেনি।

অন্যদিকে, গানটির আধুনিক সংস্করণ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। রোববার (১২ নভেম্বর) কুণাল তার এক্স হ্যান্ডেলে লেখেন, কারার ওই লৌহকপাট গানটির এই বিকৃতি মানা যায় না। সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতাদের কাছে গানটি অবিলম্বে সরানোর দাবি তোলেন কুণাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD