শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্যালেডোনিয়ার জালে ৯ গোল দিয়ে জয়ে ফিরলো ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দলটির শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছিল এশিয়ার দেশ ইরানের কাছে ৩-২ গোলের হার দিয়ে।

ইন্দোনেশিয়ায় চলতি ছোটদের এই বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে। আজ (মঙ্গলবার) জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের কাছে রীতিমতো উড়ে গেছে নিউ ক্যালেডোনিয়া। ব্রাজিলের কিশোররা ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের দ্বীপ দেশটিকে।

কাউয়া এলিয়াসের হ্যাটট্রিক ও রায়ানের জোড়া গোলে ব্রাজিল পেয়েছে এই বড় জয়। বাকি চার গোল করেছেন উইলিয়ান, লুইঘি, রেইস ও সুজা। ব্রাজিল প্রথম গোল করে ২৮ মিনিটে, নবম গোল ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে।

নিউজ ক্যালেডোনিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল ১০-০ গোলে। দুই ম্যাচে ১৯ গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দলটি। এই জয়ে ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তৈরি হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD