শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাসায় ফিরেছেন তানজিন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

তিনি বলেন, তিনি (তানজিন তিশা) এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠ ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।

এছাড়া এক প্রেস নোটে টেলিভিশন নাট্য সংগঠনটি জানায়, তানজিন তিশা এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

জানা গেছে, দেড় বছর ধরে এক সহ অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। সম্প্রতি তাদের সম্পর্কে ছন্দপতন ঘটেছে। ছয় মাস ধরে এই অস্থিরতা চলছে। সে কারণেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, তিশার সেই প্রেমিক হচ্ছেন অভিনেতা মুশফিক আর ফারহান। তার সঙ্গে প্রেমের সম্পর্ক তিশার। তবে কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। বুধবার রাতে তিশা নিজের রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD