শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারত বিশ্বকাপ জিতলে ‘নগ্ন’ হওয়ার ঘোষণা অভিনেত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ফের বিশ্বকাপের ট্রফির কাছাকাছি ভারত। আগামীকাল রোববার ফাইনাল বৈতরণী পাড়ি দিতে পারলেই তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন তকমা লাগবে ভারতীয় ক্রিকেট দলের গায়। সেই মাহেন্দ্রক্ষণের প্রত্যাশায় দেশটির সকল অঙ্গনের মানুষজন। এরইমধ্যে দক্ষিণি অভিনেত্রী রেখা বোজ ঘোষণা
দিলেন ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন তিনি।

রেখা জানিয়েছেন, এবার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। যদিও তার এমন ঘোষণা ভালোভাবে নেননি নেটিজেনরা। নিজেদের মতো করে রেখাকে ট্রল করছেন তারা।

কেউ লিখেছেন, ‘নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।’ কেউ মন্তব্য করেছেন, ‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।’ কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ‘আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।’

এদিকে রেখাই প্রথম নয়। ২০১২ সালে এমন ঘোষণা দিয়ে রাতারাতি প্রচারের আলোয় এসেছিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে। ভারত জিতলে নগ্ন হবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে সেবার এমএস ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতলে কথা রাখেননি পুনম। এবারও দেশটি বিশ্ব চ্যাম্পিয়ন হলে
রেখা কী করেন তা সময়ই বলে দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD