শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘দরদ’র শুটিং শেষেই শাকিবের নতুন সিনেমার ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতে শুটিং শেষ হয়েছে, এ খবর এখন অনেকটা পুরোনো হয়ে গেছে। নতুন খবর হচ্ছে, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নতুন সিনেমার পরিকল্পনার কথা জানালেন নিজেই।

শনিবার (১৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্মাতা অনন্য মামুন পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, এপ্রিলের ডেড কনফার্ম। সিনেমা যদি মুম্বাইয়ের প্রোডাকশন হাউজের, আর বাজেট যদি ৪০ কোটি রুপি হয়! শাকিব ভাই আপনারে দিয়ে সব সম্ভব..গল্প লেখার কাজ শুরু।

অনন্য মামুনের কথায় বোঝা যাচ্ছে শাকিবকে নিয়ে তিনি নতুন মিশনে নামছেন।

এদিকে আজ বিকেলে দেশে আসার একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। বিকেল ৫টায় ফেসবুকে প্রকাশ করা ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দেশে ফিরতেই শাকিব ভক্তরা ভালোবাসা দিয়ে বরণ করেছে তাকে।

গত ২৭ অক্টোবর বারাণসী থেকে শুটিং করেছে ‘দরদ’ টিম। টানা কাজ করে সেটির ইতি ঘটলো বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। শুটিংয়ের মাঝে সিনেমার নায়ক-নায়িকাসহ অনেকে অসুস্থ হলেও, মনোবল হারাননি বরং কাজ চালিয়ে গেছেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে। ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, রাহুল দেব, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD