শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ, বর্তমানে কত সম্পত্তির মালিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

তিনি শুধু অভিনয়ের দিক থেকেই বলিউডের বাদশাহ নন, ধন-সম্পত্তির দিক থেকেও বাদশাহ। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেতা হচ্ছেন শাহরুখ খান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ৬ হাজার কোটি রুপির বেশি সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন শাহরুখ। যে তালিকায় তার ধারেকাছেও নেই অন্য কোনো অভিনেতা।

৪১০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় সাড়ে তিন হাজার কোটির সম্পত্তি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন হৃতিক রোশন। তালিকায় তিন নম্বরে রয়েছেন অমিতাভ বচ্চন। যার সম্পত্তির পরিমাণ ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার। সালমান খান রয়েছেন চার নম্বরে। সম্পত্তির পরিমাণ ৩৫৫ মিলিয়ন ডলার। ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকায় ৫ নম্বরে রয়েছে অক্ষয় কুমার।

২০২৩ সালে ভারতের শীর্ষ ২০ ধনী তারকার তালিকায় শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৬ হাজার কোটির বেশি।

এর আগে ২০১৪ সালে শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আট বছর পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি।

শাহরুখের সম্পত্তির পরিমাণ ভক্তদেরও খুব একটা অবাক করেনি। কারণ চলতি বছরেই তার মুক্তিপ্রাপ্ত দুইটি সিনেমা ১ হাজার কোটির বেশি আয় করেছে। যার একটি বড় অংশ ঢুকেছে শাহরুখের পকেটেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD