শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নিরাপত্তাহীনতায় ভুগছেন অনন্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আদিত্য রায় কাপুরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন। ‘কফি উইথ করণ’ এ এসে আদিত্যকে নিয়ে মনের কথা খোলাসা করেছেন অনন্যা পাণ্ডে। তিনি বুঝিয়ে দিয়েছেন, তার প্রেম নিয়ে যে নানা গুঞ্জন উড়ছে, সেটাকে তিনি একেবারেই পাত্তা দেন না। আদিত্যকে নিয়ে তিনি যে বিন্দাস, তা

অনন্যা রীতিমতো স্পষ্ট করেছেন করণের টক শোয়ে। তবে এবার আর প্রেম নয়, বরং অনন্যা মুখ খুললেন ট্রোলারদের বিরুদ্ধে। যাঁরা তার শরীর নিয়ে সোশাল মিডিয়ায় অনবরত ট্রোল করেন, সেই বডি শেমিংয়ের বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন। সম্প্রতি অনন্যা একটি সাক্ষাৎকারে বলেন,

এমনিতে আমি ঠোঁটকাটা, বিন্দাস। মনে যা, মুখে তা। তবে যখন সোশাল মিডিয়ায় আমার শরীর নিয়ে যাচ্ছেতাই বলা হয়। তখন মাঝে মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি।

মানসিক দিক থেকে অদ্ভুত জায়গায় পৌঁছে যাই। শুধু মাথায়ই একটাই চিন্তা আসে, কারও সম্পর্কে ঠিক কী ধরনের মানসিকতা নিয়ে মানুষ এমন মন্তব্য করে। এটা বোঝা খুব কঠিন হয়ে পড়ে।

স্টারকিড হওয়ার কারণেই করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে সুযোগ পান অনন্যা। এই ছবিতে অনন্যা ছাড়াও ছিলেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া। ছবি বক্স অফিসে ফ্লপ হয়। তবে নজর কাড়েন অনন্যা। এরপর কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকরের সঙ্গে ‘পতী, পত্নী অউর

উওহ’ ছবিতে দেখা যায় অনন্যাকে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘গেঁহরাইয়া’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন অনন্যা। অনন্যার কথায়, আমি অভিনয় ভালোবাসি। অভিনেত্রীই হতে চেয়েছিলাম। এই ট্রোল আমার এই জেদকে নষ্ট করতে পারবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD