শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ফের প্রেমিকাকে নিয়ে বিদেশে উড়ে গেলেন দেব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

গত বছর প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। ফের প্রেমিকা রুক্মিনি মৈত্রকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন এই অভিনেতা। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

মূলত, দেব-রুক্মিনির ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবিকে কেন্দ্র করে এ জুটির বিদেশ সফরের খবরের সূচনা। সাদা কো-অর্ড সেটে ছবি শেয়ার করেছেন রুক্মিনি মৈত্র। যদিও এসব ছবি কোথায় তোলা হয়েছে তা উল্লেখ করেননি। লোকেশন দেখে কেউ কেউ পর্তুগালের লিসবন মনে

করছেন। আবার দেবের একটা সেলফি দেখে নেটিজেনদের কেউ কেউ মনে করছেন এটি ভেনিসে তোলা।

সম্পর্ক নিয়ে এখন আর লুকোছাপা নেই দেব-রুক্মিনির। মুম্বাইতে ‘বাঘাযতীন’ সিনেমার প্রচারের সময় দেব বলেছিলেন— ‘রুক্মিনির মধ্যে খুব স্টেবিলিটি আছে। যখন কাজের অনেক চাপ থাকে, স্ট্রেসে থাকি তখন ও আমার শক্তি হয়ে পাশে থাকে। আমার মানসিক শক্তি ও। আসলে আমি কখনো ভাবিনি যে ও আসার পর আমার জীবনে কী কী বদল এসেছে। কিন্তু ও না থাকলে আমার জীবনে অনেক সমস্যা হবে এটা নিশ্চিত। আমি ওর উপর ভীষণ নির্ভরশীল।’

এর আগেও আইসল্যান্ড ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিনি। সেই সময়েও একসঙ্গে তোলা ছবি না দিয়ে, একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে আছেন তারা।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD