শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন ডলি সায়ন্তনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী রাজীতিতে নাম লিখিয়েছেন। শুধু তা-ই নয় তিনি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছেন।

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এ শিল্পী। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা থেকে অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী জানান, তিনি রাজধানীর গুলশানে ‘বিএনএম’- এর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৭ নভেম্বর) যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে একদিন আগেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ডলি সায়ন্তী আরও বলেন, ‘এ দলটি থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আমি আশা
করছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হব। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’

ডলি সায়ন্তী তার জন্মস্থান পাবনা-২ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহ্জাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতে যোগ দিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD