শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার, ক্যাডার পদ ৩১০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশ করা হবে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাডার পদ থাকতে পারে ৩ হাজার ১০০টি। পাশাপাশি তিন শতাধিক নন-ক্যাডার পদ থাকবে। বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া চলাকালে ক্যাডার ও নন-ক্যাডারে পদ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার (ক্যাডার) একজন উপ-পরিচালক নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল চাহিদা পাঠিয়ে থাকে। তাদের পাঠানো চাহিদা অনুযায়ী- ৪৬তম বিসিএসে ৩ হাজার ১০০ ক্যাডার পদ রেখে প্রকাশের জন্য বিজ্ঞপ্তি প্রস্তুতের কাজ শেষ। বড় কোনো ঝামেলা না হলে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এতে তিন শতাধিক নন-ক্যাডার পদ রাখা হবে। এটা পরে আরও বাড়বে। নিয়োগ প্রক্রিয়া চলাকালে শূন্য থাকা সাপেক্ষে ক্যাডার পদও বাড়ানো হতে পারে।’

পিএসসি সূত্র জানায়, মাসের শেষ দিন অর্থাৎ ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নিয়ম অনুযায়ী—৪৬তম বিসিএসে আবেদনের বয়স ১ নভেম্বর থেকে গণনা হবে। এছাড়া এবারই প্রথম ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের পদও উল্লেখ রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এতে ক্যাডার পদ ছিল ২ হাজার ৩০৯টি। চলতি বছরের ১৯ মে ওই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ১৭ দিন পর ৬ জুন ফল প্রকাশ করা হয়।

গত ২৭ নভেম্বর থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কায় প্রার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়েছে। জাতীয় নির্বাচনের পর এ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD