শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি এখন কলকাতার শোবিজেও বেশ যাতায়াত করছেন। এ নিয়ে তিনি বিভিন্ন সময় সংবাদের শিরোনামেও আসছেন।

এমনকি অপু বিশ্বাস কলকাতার অনেক গণমাধ্যমেও কথা বলছেন। ঢাকাই শোবিজের শীর্ষ নায়ক শাকিবের সঙ্গে তার সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে তিনি ভারতের পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম ‘আনন্দবাজার’ অনলাইনের মুখোমুখি হয়েছেন।

‘এক বছরে আপনার ও শাকিবের সমীকরণ বিভিন্ন সময় বদলেছে। সম্প্রতি একসঙ্গে আমেরিকা ঘুরে এলেন তো।’-এমন বিষয় নিয়ে ‘আনন্দবাজার’র অপুর সঙ্গে আলাম হলে তিনি বলেন, আমি চাই না, আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন। যে কোনো সন্তানের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা হিসেবে সন্তানকে একটা সুনিশ্চিত জীবন দেওয়া আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন, আমার মনে হয়, পরিবারের অশান্তিগুলো আমাদের মধ্যেই থাকা উচিত। সন্তানকে যাতে কোনো অশান্তি ছুঁতে না পারে। এ জিনিসটা জয় কখনো বুঝতেই পারে না। কারণ আমি, আমার শ্বশুর-শাশুড়ি, শাকিব সকলেই ভীষণ সচেতন। আমার ছেলের কাছে বিষয়টা— আমার মা কাজ করে, আমার বাবা কাজ করে। ব্যস্ত বলে দূরত্ব রয়েছে। কিন্তু ‘ব্রোকেন’ শব্দটার সঙ্গে ও পরিচিত নয়।

‘কখনো দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেনো দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, তার সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তানটা? সে কি একজন সৎবাবা পাবে!

সন্তানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানের প্রতি ওই বাবা যে সমান ভালোবাসা দেবে, তা তো নয়। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়েই করব না! তাহলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যে কোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD