শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

লুকিয়ে বাংলাদেশে আসবেন শাকিব খানের বলিউডের নায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

ভারতের বেনারসে শেষ হয়েছে ‘দরদ’ সিনেমার প্রথম লটের শুটিং। এরপর গত মাসে শাকিব খান ঢাকায় ফিরলেও দেশের বিভিন্ন জায়গায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং এখনও শুরু হয়নি।

এরমধ্যেই ‘দরদ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন জানালেন, ডিসেম্বরেই বাংলাদেশে শুরু হবে দ্বিতীয় লটের শুটিং। বেশ গোপনীয়তা রক্ষা করেই থাকবে শুটিংয়ের সকল আয়োজন। এমনকি ‘দরদ’ সিনেমার বলিউডের নায়িকা সোনাল চৌহানও বাংলাদেশে পা রাখবেন লুকিয়ে। কাউকে জানিয়ে বা ঢাকঢোল পিটিয়ে নয়।

অনন্য মামুন বলেন, ‘দরদ’ সিনেমা নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। সবাই আমাকে প্রশ্ন করে ‘দরদ’ এর শুটিং বন্ধ হয়ে গেলো নাকি! তাই সিনেমার আপডেট দিতে লাইভে এসেছি। ডিসেম্বর মাসেই দরদের বাংলাদেশ অংশের শুটিং শুরু হচ্ছে। আর সিনেমাটি আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই।

এরপর এই নির্মাতা বলেন, ‘বাংলাদেশের অংশে সিনেমার নায়িকা সোনাল চৌহান শুটিংয়ে অংশ নিলেও গ্যারান্টি দিচ্ছি কেউ বলতে পারবে না, সে কবে ঢাকায় আসবে, কবে কোথায় তাকে নিয়ে শুটিং হবে।’

এর কারণ হিসেবে মামুন বলেন, ‘আমি জানি, এটা জানলে বাংলাদেশে যেখানেই শুট করি না কেন, আমরা ক্যামেরা আটকাতে পারব না।’

অনন্য মামুন আরও বলেন, ‘দরদ’ সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে মুক্তি পাবে। এটা আমার আর শাকিব খানের পরিকল্পনা। দরদ একটি বলিউড সিনেমা হতে যাচ্ছে। যে ছবি দিয়ে শাকিব খানের বলিউডে অভিষেক ঘটছে। এমন কোনো নতুন টেকনোলজি নেই যে ‘দরদ’-এ আমরা ব্যবহার করিনি। শাকিব ভাই, আমি মিলে দর্শকদের একটি ভালো প্রজেক্ট দিতে চাচ্ছি।’

প্রসঙ্গত, ‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। বাংলাদেশের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD