শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তানের বাজে খেলার দায় বিদেশি কোচদের: ওয়াসিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

পাকিস্তান ক্রিকেটে চলছে পরিবর্তনের ঝড়। জাতীয় দলের অধিনায়ক থেকে নির্বাচক, কোচিং স্টাফ সব জায়গাতেই পরিবর্তন এসেছে। অথচ ভারত বিশ্বকাপে তারকা কোচ গ্রান্ট ব্রাডবার্ন, মিকি আর্থার ও মরনে মরকেলের অধীনে খেলেছে বাবর রিজওয়ানরা। তবে বিশ্বকাপে সাফল্য ধরা না দিলে চাকরি হারিয়েছেন তারা। দলের বাজে পারফরম্যান্সের জন্য দোষারোপ করা হয় ক্রিকেটারদের। তবে তার উল্টোটা করলেন কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বিশ্বকাপে ব্যর্থতার জন্য দায়ী করলেন বিদেশি কোচদের।

সাবেক এই অধিনায়কের মতে, দল নির্বাচন থেকে শুরু করে সুষ্ঠু পরিকল্পনা, কিছুই করেন না বিদেশি কোচেরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বোকা বানিয়ে তারা ঘুরে বেড়ান। দল হারলে ক্রিকেটারদেরই ‘বলির পাঁঠা’ করা হয় বলে অভিযোগ ওয়াসিম আকরামের।

বিদেশিদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আকরাম ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে বলেন, ‘বিদেশি কোচরা পাকিস্তানে থাকে না। তারা ঘুরতে আসে। শুধু প্রতিযোগিতার আগে কোচিং করালে কীভাবে সাফল্য আসবে? তারা তো কোনো দিন ক্রিকেট অ্যাকাডেমিতে যায় না। দেশীয় কোচদের কোনো সাহায্য করে না।’

দল খারাপ করলে খেলোয়াড় ও কোচিং স্টাফ দুই পক্ষেরই দায় থাকে। আকরাম বলছেন, পাকিস্তানের ক্ষেত্রে কেবল ক্রিকেটাররাই দোষী হন। তিনি বলেন, ‘দল খারাপ করলে সব দায় ক্রিকেটারদের ওপর যায়। ওদের বলির পাঁঠা করা হয়। কেন এমনটা হবে?’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD