শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শ্রাবন্তীকে নিয়ে মালদ্বীপ ভ্রমণের পর নতুন প্রেমিকার সঙ্গে অভিরূপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে প্রেম এসেছে বহুবার। একাধিকবার সম্পর্কেও জড়িয়েছেন তিনি। যদিও সেসব সম্পর্কের শেষটা সুন্দর হয়নি। তৃতীয় স্বামী রোশন সিং-এর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে আরবানার আবাসনে থাকছেন এই অভিনেত্রী।

সেখানেই এক বাসিন্দার প্রেমে পড়েছিলেন শ্রাবন্তী। শুরুতে বিষয়টা গোপন রাখলেও বেশিদিন ভক্তদের নজর থেকে লুকিয়ে রাখতে পারেননি। অভিরূপ নাগ চৌধুরী নামের ওই ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তীর প্রেম ছিল ওপেন সিক্রেট। একসঙ্গে মালদ্বীপেও গিয়েছিলেন এই জুটি। সেখানে সময় কাটিয়েছেন নিজেদের মতো করেই।

২০২২ সালের মার্চ মাসে শ্রাবন্তীর বাড়ির পুজাতেও দেখা গিয়েছিল অভিরূপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একে অন্যেকে অনুসরণ করতেন। কিন্তু হঠাৎ করেই ভাঙন ধরে সেই সম্পর্কের। যোগাযোগ বন্ধ হয়ে যায় এই জুটির। কেন সম্পর্কটা এখানেই শেষ হল, তা নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন দু’জনেই।

এর মাঝেই নতুন এক তরুণীর সঙ্গে দেখা মিলল অভিরূপের। শেলি চৌধুরী নামে ওই তরুণীর সঙ্গেই নাকি বর্তমানে প্রেম করছেন তিনি। ইনস্টাগ্রামেও ভালোবাসা জানিয়ে ছবি প্রকাশ করছেন প্রতিনিয়ত। সেসব দেখে ভক্তরাও শ্রাবন্তীর কথা স্মরণ করছেন নতুন করে।

এদিকে, আদালতে এখনও চলছে শ্রাবন্তী ও তৃতীয় স্বামী রোশানের বিচ্ছেদ মামলা। স্বামীর কাছ থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন অভিনেত্রী। ২০২১ সাল থেকেই রোশানের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ছেলে অভিম্যনুকে নিয়ে আলাদা থাকছেন শ্রাবন্তী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD