শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

৩ দিনেই আয় ৪৭০ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। শুধু ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় দিনে সিনেমাটির আয় আরো বেড়েছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০৬.০৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৫৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৭০ কোটি ৭৫ লাখ টাকার বেশি।

রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD