বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিপিং করপোরেশনে চাকরি, আবেদন অনলাইনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ শিপিং করপোরেশন জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন-
১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন)

যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক) এবং ওই সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: ২৪ ডিসেম্বর সর্বোচ্চ ৪০ বছর

বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা

আরও পড়ুন : এসএসসি পাসে চাকরি, থাকবে মোটরসাইকেল সুবিধা

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (জাহাজ মেরামত)

যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর) এবং ওই সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: ২৪ ডিসেম্বর সর্বোচ্চ ৪০ বছর

বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা

আবেদনের করবেন যেভাবে: আগ্রহীরা আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। এর আগে যারা আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করেছেন, তাদের আবেদন বিবেচনায় নেয়া হবে।

আবেদনের সময়সীমা: ৬ থেকে ২৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD