রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার স্টিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD