শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিসির মাসসেরার মনোনয়নে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশের নারী ক্রিকেটাররা গত কয়েক মাস দুর্দান্ত পারফর্ম করছেন। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর সুফল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সেরাদের তালিকায়ও মনোনয়ন পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। প্রথমে অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর ৪ থেকে ১০ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়লাভ করা বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন পিংকি। শেষ ওয়ানডেতে করেছেন ১১৩ বলে ৬২ রান। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ১১৩ রান করেন পাকিস্তানি নারী ক্রিকেটার সিদরা আমিন। আর নাহিদা ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। যা নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট। শেষ ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

নাহিদা, পিংকির সঙ্গে নভেম্বরের মাসসেরার মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেটার সাদিয়া ইকবাল। নাহিদার পর নভেম্বরে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন সাদিয়া।

যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ১৩ রান খরচ করে নেন ৪ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল। যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD