শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে আলোচনায় তৃপ্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

তৃপ্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে।

১৯৯৪ সালের ২৩ ফেব্রুয়ারি ভারতের উত্তরখন্ডে জন্মগ্রহণ করেন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এটি পরিচালনা করেন গিরিশ কোহলি।

২০১৭ সালে মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘পোস্টার বয়’ সিনেমা। শ্রেয়াস পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত ভরাডুবি হয়।

২০১৮ সালে পরিচালক ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। কিন্তু তৃতীয়বারের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এক বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি দিমরি। এটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এর মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেন অনভিতা দত্ত।

এরপর ফের এক বছরের বিরতি নিয়ে তৃপ্তি দিমরি অভিনয় করেন ‘কলা’ সিনেমায়। অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’ সিনেমায় কলকাতার এক তরুণী গায়িকা চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। গায়িকা হলেও সংগীতকে তিনি ঘৃণা করেন। এতে অন্য রূপে দেখা যায় তাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD