শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রেমিকার জন্মদিন উদযাপনে ডিক্যাপ্রিও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

 

দীর্ঘদিন ধরেই প্রেমের তরীতে ভাসছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মডেল ক্যামেলিয়া মোরোনে।

গত ১৬ জুন ২৩তম জন্মদিনের কেক কেটেছেন ক্যামেলিয়া মোরোনে। প্রেমিকার জীবনের বিশেষ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে তাকে নিয়ে প্রমোদতরীতে ঘুরতে বেড়িয়েছিলেন ডিক্যাপ্রিও। সেখানেই কয়েকজন বন্ধুদের নিয়ে প্রেমিককার জন্মদিন উদযাপন করেছেন হলিউডের এই তারকা।

এসময় এই তারকা জুটির সঙ্গে উপস্থিত ছিলেন- অভিনেতা নিনা ডবরেভ, অলিম্পিক স্নোবোর্ডার শন হোয়াইট, অভিনেতা কেভিন কনলি এবং লুকাস হাস।

৪৩ মিটার লাইট স্টার সুপার প্রমোদতরীটি লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল রেতে সকাল ১১টার দিকে মালিবুর দিকে যাত্রা শুরু করে। সেখান থেকে ফিরে আসে বিকেল সাড়ে ৪ টায়।

২০১৭ সাল থেকে একসঙ্গে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্যামেলিয়া মোরোনে। এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন ডিক্যাপ্রিও।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD