শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডানকি’!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

বলিউডের সিনেমা ‘ডানকি’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ‘বলিউড বাদশা’খ্যাত শাহরুখ খান অভিনীত এই সিনেমা দেশে মুক্তির জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তি পাবে। এরই মধ্যে মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশে ডানকির পরিবেশক অনন্য মামুন।

খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ আগামী ২১ ডিসেম্বর ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার চেষ্টা করছেন অনন্য মামুন। সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি।

অনন্য মামুন বলেন, সোমবার মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাবো। বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমার জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে এটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD