শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কোচিং প্যানেলে পোলার্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের নবম আসরের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কায়রন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খারাপ সময় থেকে বেরিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পেতে পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান
থাকায় পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ক্রিকেটের সাথে এখনো জড়িত থাকার কারণে পোলার্ডের সাথে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড।

মুম্বাই নিউইর্য়ক, মুম্বাই এমিরেটস এবং অন্যান্য দলের হয়ে খেলা ছাড়াও বর্তমানে আইপিএলে মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পোলার্ড। যে কারণে ইংল্যান্ডের সাথে দীর্ঘ চুক্তি করতে পারছেন না তিনি। তবে জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের
আগে তাকে নিয়োগ দেয় ইসিবি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD