আইপিএলের ১৭তম আসরের নিলামে দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। তবে দল পেলেও আগের দুই আসরের অভিজ্ঞতা আর বিদেশি পেসারের ভিড়ে তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে যখন অনিশ্চয়তা কথা চলমান। তখন ভারতের
তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শুনলেন ভিন্ন কথা। ভারতের এই তারকা অলরাউন্ডারের মতে, আসন্ন ১৭তম আইপিএল আসরে চেন্নাইয়ের পিচে ফিজ হয়ে উঠবেন ভয়ঙ্কর।
টাইগার কাটার মাস্টারকে নিয়ে ‘দ্য আল্টিমেট আইপিএল অকশন অ্যানালাইসিস’ শো’তে অশ্বিন বলেন, ‘চিপকে মুস্তাফিজকে ভাবতেও খুব ভয়ঙ্কর’। দিল্লি ক্যাপিটালস এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তাই নতুন করে আবার নিলামে উঠতে হয় এই
বাংলাদেশি পেসারকে। দুবাইয়ের নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের ২২ গজ ধোনির হাতের তালুর মতো চেনা। ফলে এবার আইপিএলে আরও সাহসী হতে পারেন টাইগার পেস তারকা। চেন্নাইয়ের উইকেট এবার মুস্তাফিজের বলের কথাও শোনবে। রবিচন্দ্রন অশ্বিন তার দারুণ সম্ভাবনা দেখছেন চেন্নাইয়ের পিচে।
অশ্বিন তার ইউটিউব চ্যানেলে ফিজকে নিয়ে বলেন, ‘চিপকে বাঁহাতে কাটার দিয়ে মুস্তাফিজুর রহমান যা করবে ভাবতেও খুব ভয়ঙ্কর। তারা পারফেক্ট জায়গায় কাজের জন্য একজন পারফেক্ট বোলারকেই বেছে নিয়েছে।’