শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সরকারের হস্তক্ষেপে বিপাকে পিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে দেশটির সরকারের অনুমতি নিতে হবে পিসিবিকে।

পিসিবির কর্মকর্তাদের কাছে একটি চিঠি দিয়েছে দেশটির সরকার। সেখানে বলা হয়, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সরকারের অনুমতি নিতে হবে।

কিন্তু প্রতিটি সিদ্ধান্তে সরকারের অনুমোদন পেতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এনিয়ে বিপাকে পড়ছে পিসিবি।

এই কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট হয়ে গেলেও এই টুর্নামেন্টে সূচি প্রকাশ করতে পারেনি পিসিবি।

পিএসএলের সাফল্যের অনেকাংশই নির্ভর করছে মিডিয়া রাইটস বিক্রির ওপর। কোন মিডিয়া পিএসএল সম্প্রচার করছে, সেটি বড় ভূমিকা রাখবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণে। মিডিয়া রাইটস বিক্রি না হওয়ায় পিএসএলের নবম মৌসুমের সূচি প্রকাশ করতে পারছে না পিসিবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD