শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিতে পারবো না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

রাজনীতির প্রতি নিজের অনাগ্রহের কথা জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম খল অভিনেতা মিশা সওদাগর বলেছেন, আমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিতে পারবো না৷ রাজনীতি ও নির্বাচন অনেক কঠিন ব্যাপার।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাজনীতিতে আসতে চান না জানিয়ে মিশা সওদাগর বলেন, আমি আদার ব্যাপারী৷ জাহাজের খবর নিতে পারবো না৷ নির্বাচন অনেক কঠিন ব্যাপার৷ এখানে (রাজনীতিতে) সব ধরনের মানুষকে ভালোভাবে সামাল দিতে হয়৷ এটা অনেক ধৈর্যেরও ব্যাপার, এটা আমার পক্ষে সম্ভব না৷

তিনি বলেন, কিন্তু ফেরদৌস অনেক কষ্ট করেছে৷ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং মনপ্রাণ দিয়ে রাজনীতি করছে৷ নিশ্চয়ই যারা তাকে সিলেক্ট করেছেন তারা এ বিষয়গুলো দেখেছেন৷ তার শ্বশুর এমপি ছিলেন৷ তার স্ত্রীও একজন উচ্চশিক্ষিত ক্যাপ্টেন৷ সে জায়গা থেকে আমি মনে করি ওর (ফেরদৌস) রাজনীতিতে আসা একদম পারফেক্ট৷

এসময় ঢাকা-১০ আসনের হাজারীবাগের বিভিন্ন এলাকায় বাসায়, দোকানে ঘুরে ঘুরে ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চান মিশা সওদাগর৷

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ফেরদৌস আমার ছোট ভাই। সে খুব ভালো লোক। তাকে একটা ভোট দিয়েন। আপনাদের উন্নয়ন হবে। আজ পর্যন্ত সে কারও সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়ায়নি।

‘ফেরদৌস এমন একজন অভিনেতা যার জীবনে কোনো স্ক্যান্ডাল নেই। সে কখনো কোনো বেফাঁস মন্তব্য করে না। তার অনেক ধৈর্য। আমার বিশ্বাস সে রাজনীতিতে ভালো করবে’- বলেন মিশা সওদাগর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD