শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো : ফারিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে
চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই অনেক সংবাদমাধ্যমে খবর হয় ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’। যা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন এই তারকা।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো! কিছু বলার নাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া। পর্দায় দু’জনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD