শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

দিন কয়েক আগেই ওয়ানডেতেও প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ দল। এরপর আজ বুধবার নেপিয়ারে টি-টোয়েন্টিতে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে শুরু করেছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পেল তারা।

বাংলাদেশ দলের এমন জয়ের পর অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় নিজ এলাকা নড়াইলেই অবস্থান করছেন ম্যাশ। সেখানেই এক জনসভায় জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানান মাশরাফি।

তিনি বলেন, ‘বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ, খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।’

শান্তর নেতৃত্বে এবার জয় পেয়েছে টাইগাররা। তাই মাশরাফির কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব নিয়ে, ‘অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে। ও যেহেতু বুঝে ফেলছে সবকিছু, দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস।’

এদিকে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলেন লিটন। ম্যাচের শেষ পর্যন্তই ক্রিজে থেকে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার। লিটনের ইনিংস নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘এভাবে খেলার দায়িত্বই তার।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD