শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শিল্পকলা একাডেমিতে সাধুমেলা অনুষ্ঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলার ৫৬তম আসর। গতকাল (২৬ ডিসেম্বর) রাতে সাধুমেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও খ্যাতিমান শিল্পীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধুমেলায় উপস্থিত ছিলেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।

অনুষ্ঠানের শুরুতেই বাউল গান পরিবেশন করেন আয়নাল হক বাউল। তিনি পরিবেশন করেন লালনের বাণী ‘রাখো মারো’। এরপর পরিবেশিত হয় দলীয় গান। বাউল গান পরিবেশন করেন শিল্পী রিতা খাতুন, মো. সাইফুল ইসলাম, মো. মিরাজ সিকদার, প্রিয় বিশ্বাস এবং শ্রী কৃষ্ণ গোপাল।
বাউল গান পরিবেশনার মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

শুরুতেই বাউল গান পরিবেশন করেন বিশিষ্ঠ শিল্পীবৃন্দ আব্দুল আউয়াল, চন্দনা মজুমদার, মজিদ বাউল, সমির হোসেন, জহুরা ফকিরানী এবং মো: শিবলী।

এ ছাড়াও বাউল গান পরিবেশন করেন আব্দুল মান্নান তালুকদার, নাবিয়া বিনতে নাছির মিতুল, মো: আয়নাল হক, ফারজানা আফরিন ইভা, মো: ফারুক হোসেন, বিদ্যুৎ শীল এবং শিরিন সুলতানা।

সবশেষে পরিবেশিত হয় দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন লাভলী সেখ, মো. মুক্তার হোসেন, আফসানা হক ইমু, মোছা. লিনা খাতুন, মোহাম্মদ সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম, কুতুব উদ্দিন, উপমা আক্তার বৃষ্টি, রুমা আক্তার, মো. বাবুল হোসেন, মো. ফারুক মিয়া, মো
শাহীন হোসেন, শাহ নেওয়াজ সজীব, রেজাউল করিম রেজা, আখি বেগম, মমতাজ বেগম, মো. মিজান, মিনারা হক, মো. আবু বক্কর সিদ্দিক, মো. নুরুল ইসলাম শেখ, মো. শাহেদ আলী, মো. জাকারিয়া শেখ, রুমানা ইয়াসমিন, মোতালেব, অনন্যা চৌধুরী, সোলেমান শেখ, মেরিনা আক্তার, রাবেয়া আক্তার, মাধবী রায় এবং সামছুল আলম টিটু প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD