শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এবার একই সিনেমায় জায়েদ-নিপুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে বৈরিতার কথা কার না জানা।

এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় দুজনকেই। কেউ কাউকে ছাড় দেননা। বলতে গেলে জায়েদ-নিপুণের ভেতর দা-কুমড়া সম্পর্ক।

এরই মাঝে শোনা গেল, একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জায়েদ ও নিপুণ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। এমনটাই জানিয়েছেন অপারেশন জ্যাকপটের প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের স্বপন চৌধুরী। তবে পর্দায় একসঙ্গে তাদের দেখা যাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্বপন চৌধুরী জানান, এই সিনেমায় একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে নিপুণ আক্তারকে। তবে জায়েদ খান কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানাননি স্বপন। তার চরিত্রটি চমক হিসেবেই রাখতে চান তারা।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। অপারেশন জ্যাকপট নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD