শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ এভাবে উন্নতি করলে বিদেশে না জেতার কারণ দেখি না: নিশাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

জিমি নিশাম একাই করলেন ৪৮, তারপরও ১৩৪ রানের বেশি তুলতে পারলো না নিউজিল্যান্ড। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বোলাররা কতটা কোণঠাসা করে রেখেছিলেন কিউইদের।

শেষ পর্যন্ত এই ম্যাচটা ৫ উইকেট হাতে রেখে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে গড়েছে প্রথমবার টি-টোয়েন্টি জয়ের ইতিহাস।

এই হারে নিজেদের ব্যর্থতা স্বীকার করে কিউই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক জিমি নিশাম বলেন, ‘আমাদের উইকেট পড়ার সময়টা ভালো ছিল না। বিশেষ করে যখনই মোমেন্টাম পাচ্ছিলাম, তখনই উইকেট গেছে। আমি নিজেও অসময়ে আউট হয়েছি। এই ফল হজম করাটা কঠিনই।’

তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি নিশাম। তিনি বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। তারা ম্যাচের শুরু থেকেই খুবই প্যাশনেট ছিল। কিছু মোমেন্টামও পেয়েছে। আমাদের জন্য এটা আরেকটা দিন, যখন আরও ১৫-২০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তবে তারা ভালো খেলেছে। জয়টা তাদের প্রাপ্য।’

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও হার। নিউজিল্যান্ডের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে দুই ম্যাচেই। কারণটা কী?

নিশাম বলেন, ‘প্রথমত, এখানে কন্ডিশনের বিষয়টি বিবেচনায় নিতে হবে। আপনারা দেখেছেন, বল বেশ ভালো রকম ঘুরেছে। বিশেষ করে আজকের প্রথম ৬ ওভারে এবং ওয়ানডের প্রথম ১০ ওভারে। যেটা সাধারণত নিউজিল্যান্ডে দেখা যায় না। এটা নিয়ে আমাদের কথা বলা দরকার।’

পরের অংশে এসে ফের বাংলাদেশের প্রশংসা করলেন কিউই অলরাউন্ডার। তিনি যোগ করেন, ‘আর দ্বিতীয় কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমন ভালো মানের কিছু পেসার পেয়েছে, যাদের নিয়ে তারা ভরসা করতে পারে। ওরা যদি এভাবে উন্নতি করতে থাকে, ভবিষ্যতে বিদেশের মাটিতে না জেতার কোনো কারণ দেখি না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD