শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে দলের ত্রাতার ভূমিকায় ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।

রাহুলের ১০১ রানের ইনিংসের পরও প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩ উইকেট নেন এই টেস্টে অভিষেক হওয়া আরেক পেসার নান্দ্রে বার্গার।

জবাবে ব্যাটিংয়ে নেমে ডিন এলগারের ১৮৫ রানের ইনিংসে ভর করে ৪০৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে এছাড়া ৮৬ ও ৫৬ রান করে করেন মার্কু জেনসেন ও নান্দ্রে বার্গার। ভারতের হয়ে ৪ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপদে পড়ে যায় ভারত। কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে ১১৩ রানে ৮ উইকেট হারায় সফরকারী ভারত।

ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৬৭ রানে অপরাজিত থাকা কোহলিকে সঙ্গ দিচ্ছেন লেজের ব্যাটসম্যানরা। ইনিংস পরাজয় এড়াতে হলে ভারতকে আরও ৪২ রান করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD