শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আতশবাজির শব্দে শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়: জয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আর মাত্র একদিনের দূরত্বে ২০২৪ সাল। বিশ্ববাসীর মাঝে পড়েছে সাজ সাজ রব। নতুন বছর উদযাপনে যে যার মতো নিয়েছেন প্রস্তুতি। অপেক্ষা শুধু ৩১ ডিসেম্বর রাতের। এদিন মুহুর্মুহু আতশবাজিতে আলোকিত হয় আকাশ। তা দেখে মানুষজনের মনে আনন্দ ধরা দিলেও বিপাকে পড়ে
পশুপাখিরা। ঘটে প্রাণহানি। বিষয়গুলো ভেবে অনেকে দাবি তুলেছেন এবার যেন বর্ষবরণে আতশবাজি, পটকা না ফোটানো হয়। অভিনেত্রী জয়া আহসানও এ ব্যাপারে একমত।

নিজের ফেসবুকে এ নিয়ে জয়া দিয়েছেন একটি ভিডিওবার্তা। সেখানে বলেছেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলা গাছে ঘুমিয়ে
থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী—প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।’

তিনি আরও বলেন, ‘অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টি ফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত
থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসানের বলিউড সিনেমা ‘কড়ক সিং’। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার বিপরীতে আছেন পঙ্কজ ত্রিপাঠি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD