শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দল ভালো করলে সবকিছুই ভালো থাকে: হৃদয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

দুঃস্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ কাটানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারানোর পর কিউইদের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করা যায়নি। টাইগারদের সামনে তাই সিরিজ জয়ের অপেক্ষা বেড়েছে। আগামীকালই (রোববার) ঘুচতে পারে সে আক্ষেপ।

মাউন্ট মুঙ্গানুইতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতলেই প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয় করবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। সবমিলিয়ে কেমন অবস্থায় দল?

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় বলেন, ‘দলের পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ। দল ভালো করলে সবকিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। সবচেয়ে ভালো জিনিস হলো সবাই সবাইকে সমর্থন করছি। কোচ থেকে শুরু করে সবার এই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছুদিন এই ফরম্যাটে ভালোও করছি।’

শুধু ইতিহাস গড়ার হাতছানিই নয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ মনে করছেন হৃদয়, ‘আমাদের সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই। আর আমাদের হাতে অনেক ম্যাচ আছে, সেটাও না। সামনে হয়তো বিপিএল আছে, এরপর সিরিজ আছে।’

হৃদয় যোগ করেন, ‘আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ম্যাচগুলো অনেক বড় সুযোগ। আমরা চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর। সামনে যেহেতু বিশ্বকাপ, আমার মনে হয়, সবাই এটা জানে। সেভাবে সবাই কাজ করছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD