বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে বিচারকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : চলমান করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে এই প্রথম বিচারকের মৃত্যু হয়েছে।

বুধবার মারা যাওয়া এই বিচারকের নাম ফেরদৌস আহমেদ। লালমনিহাটের এই জেলা জজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।তার মৃত্যু সংবাদে লালমনিরহাট জেলার বিচার বিভাগ সম্পর্কিত ব্যক্তিবর্গের মাঝে শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

ফৌরদৌস আহমেদের মৃত্যুর খবর জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু।

ফেরদৌস আহমেদ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।

ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের মধ্যেও সারা দেশে মঙ্গলবার নাগাদ নিম্ন আদালতের ২৬ জন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

এছাড়া সর্বোচ্চ আদালতের ২৬ এবং নিম্ন আদালতের ৭১ জনসহ মোট ৯৭ জন আদালত কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD