শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পূর্বাচলে ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। তারা দুজন পূর্বাচল নতুন শহর প্রকল্পে এই প্লট বরাদ্দ পান। এর মধ্যে আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠা ও প্রযোজক লিটন হায়দারকে ৩ কাটার একটি করে প্লট।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজউক সূত্র এই তথ্য জানিয়েছে। আরিফিন শুভ গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। অন্যদিকে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রযোজক ছিলেন লিটন হায়দার।

রাজউক সূত্র জানায়, গত ২৭ নভেম্বর রাজউকের ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। একই বোর্ড সভায় ৩ কাঠার একটি প্লট লিটন হায়দারের নামে বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভ ও লিটন হায়দারের ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের কথা জানান বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD