শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

রাজধানীতে শীত জেঁকে বসেছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শীতের সকালে লেপে মোড়ানো ভাবনার ছবি ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে।

বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বিছানায় লেপে মোড়ানো অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন পোজে ছবিগুলো তুলেছেন ভাবনা। যেখানে নায়িকাকে বেশ খোলামেলা রূপেই দেখা মিলেছে।

ভাবনার এই ছবির বিশেষত্ব ছিল, ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও লিখেছেন সে কথা- ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’ হ্যাঁ, নেটিজেনরাও বেশ ভালোই অনুভব করছে ভাবনার এই অভিব্যক্তি।

অনেকেই তার ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি।’

অভিনয়ের পাশাপাশি নাচেও সময় দিচ্ছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। বর্তমানে নাচ-অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটে ভাবনার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD