শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বরিশালের ছেলে বিয়ে করব না : শিরিন শিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। সিনেমার বাইরে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়েও বছরজুড়ে আলোচনায় ছিলেন যিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

শিলা বলেন, ‘নতুন বছরে আমি চাই, আমার একজন লাইফ পার্টনার আসুক। সবাই বলে আমি কেন বিয়ে করছি না? এর কারণ আমি পছন্দের মানুষ খুঁজে পাচ্ছি না। আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ পেয়ে যাব। এরপরই বিয়ে করব।’

তবে এই নায়িকা জানালেন, বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবেন না তিনি। এক প্রশ্নের জবাবে শিরিন শিলা বলেন, ‘বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না। কেন আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের
স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে; কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।’

এ সময় নিজের প্রেম নিয়ে শিরিন শিলা বলেন, ‘বড় হওয়ার পর যে প্রেমগুলো করেছি, তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো এখনও আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি
কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সে জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।’

প্রসঙ্গত, শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার
বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD