শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতের মডেল খুন, সিসিটিভি ফুটেজে রোমহর্ষক ঘটনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

ভারতের গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে খুন হয়েছেন পাঞ্জাবি তরুণ মডেল দিব্যা পাহুজা। হোটেলের মালিক অভিজিৎ সিং ২৭ বছর বয়সী ওই মডেলকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে স্থানীয় পুলিশ আটক করেছে ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে হোটেলে ঢুকে দিব্যা পাহুজাকে গুলি করে খুন করা হয়। খুন করে তার দেহ টেনেহিঁচড়ে হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে যা বেশ রোমহর্ষক।

অভিযোগ, দিব্যাকে খুন করে তার দেহ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যা পাহুজার বিরুদ্ধে। সাত বছর কারাবাসের পর গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে মুম্বাইয়ে মৃত্যু হয় সন্দীপের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD