শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জাহ্নবীর শরীরের বিউটি স্পট দেখতে চেয়ে ক্ষুদেবার্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

হঠাৎ করে আলোচনায় এসেছেন বলিউডের নতুন প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। ‘কফি উইথ করণ’র সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারা দুই বোন। এরপর থেকেই তারা চর্চায় রয়েছেন।

আলোচিত এ চ্যাট শোয়ের বিখ্যাত ব়্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতটা সম্ভব সত্যি কথাটি তুলে ধরবেন। তার বোন খুশি প্রথমবারের মতো এ শোয়ে উপস্থিত ছিলেন।

তবে জাহ্নবী এর আগেও কয়েকবার কফি উইথ করণে আসলেও কফি হ্যাম্পার জেতার সুযোগ আসেনি। সেই রাউন্ডেই জাহ্নবীর এক উত্তর শুনে অবাক করণ থেকে শুরু করে তার ভক্তরা।

করণ যখন জাহ্নবীকে তার কাছে আসা কোনো অভিনেতার পক্ষ থেকে পাওয়া ‘ফ্লার্টি মেসেজ’ সম্পর্কে জানতে চান, তখন জাহ্নবীর উত্তর শুনে অবাক হয়ে যান পরিচালক-প্রযোজক।

খুশিকে সতর্ক করে দিয়ে জাহ্নবী বলেন, ‘আমার মনে হয় তুমি আমার কথা শুনে চিৎকার করবে।’ এরপর তিনি করণকে মেসেজটি সম্পর্কে বলেন, এক ব্যক্তি তাকে মেসেজ করে আমি কি আপনার সমস্ত বিউটি স্পট দেখতে পারি? জাহ্নবীর এ কথা শুনে হাসতে হাসতে করণ জানতে চান, তার কত সুন্দর জায়গা রয়েছে।

ব়্যাপিড ফায়ার রাউন্ডে, করণ জাহ্নবীর সঙ্গে একটি গেম খেলেন এবং তাকে বলিউডের কিছু অভিনেতার সঙ্গে কাজ করার বিষয়ে খুশির জন্য একটি পরামর্শ শেয়ার করতে বলেছিলেন।

বরুণ ধাওয়ান সম্পর্কে জানতে চাইলে জাহ্নবী বলেন, ‘বেবিসিটিংয়ের জন্য রেডি হয়ে যাও’। ২০২৩ সালে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন জাহ্নবী ও বরুণ।

জাহ্নবীকে অনন্যা পান্ডে সম্পর্কে এই প্রশ্ন করা হলে, জাহ্নবী বলেন, ‘এটা নিশ্চিত করো যাতে দুজনেই এক ছেলের সঙ্গে প্রেম না কর’। খুশি ও অনন্যা দুজনেই ঈশান খট্টরের সঙ্গে প্রেম করেছেন। ২০১৮ সালে ঈশানের সঙ্গে হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে জাহ্নবীর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD