শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হলেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিস এ তথ্য জানায়। এই আসনের মোট কেন্দ্র ১০৮।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, আসনটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম আম প্রতীকে ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ৪২৫ ভোট।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে সারা দেশের মোট ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থীতা বাতিক করে কমিশন। একই সঙ্গে এসব ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD