শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভোটের লড়াই শেষ, নতুন ছবি দিয়ে ফিরছেন ফেরদৌস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ভোটের মাঠের লড়াই শেষ ফেরদৌসের। বিপুল ভোটে এসেছে বিজয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণও শেষ। এবার ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও চিত্রনায়ক।

‘জুলি’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন ফেরদৌস। তার সঙ্গে থাকছেন রিয়াজ ও জ্যোতিকা জ্যোতি। ছবিটি নির্মাণের দায়িত্বে থাকবেন বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ। চিত্রনাট্যও লিখেছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ছটকু আহমেদ বলেন, ‘‘দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন টেবিল ওয়ার্ক করছি। অনেক যত্ন ও বেশ সময় নিয়ে ‘জুলি’ লিখেছি। কিশোরী জুলিকে ঘিরে কাহিনি এগিয়েছে। গল্প নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। তারকা অভিনয়শিল্পীরা কাজ করছেন এ সিনেমায়। শিল্পীরা কাজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।’’

ছবিতে অমিত হাসানের থাকার কথা রয়েছে। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে ছটকু আহমেদের সঙ্গে কথা হয়েছে। তবে চূড়ান্ত কথা হয়নি। দৃশ্যধারণের আগে আগে হয়তো আমাকে জানাবেন তিনি। শুনেছি অনেকশিল্পীর সমাবেশ ঘটবে এ সিনেমায়। সবকিছু ঠিকঠাক থাকলে এতে অভিনয় করব।’

এরইমধ্যে সিনেমার সকল অভনয়শিল্পী ও কলা কুশলীদের সঙ্গে কথা সেরেছেন বলে জানান ছটকু আহমেদ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে শুটিং শুরু কবেন তিনি। এটি নির্মিত হবে ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের ব্যানারে। নাম ভূমিকায় রয়েছেন রাদিফা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD