শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় ম্যানসিটির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

প্রথমে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। পরে সমতায় ফিরলেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে বদলি হিসেবে মাঠে নেমেই কেভিন ডি ব্রুইন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। তার গোলেই সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ের গোলে নিউ ক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় নিয়েই ঘরে ফিরেছে সিটিজেনরা।

সেন্ট জেমস পার্কে মৌসুমের প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। মাঝে দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে মাঠেই থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছে ম্যানসিটিকেও। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

ম্যাচের ৬৯তম মিনিটে মাঠে নামেন ডি ব্রুইন। নেমেই (৭৪তম মিনিটে) দারুণ একটি ফিনিশিং টানেন তিনি। নিচু শটে তিনি বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। তার গোলেই ২-২ সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ে ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যানসিটিকে জয় এনে দেন অস্কার বব।

২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে দ্রুত‌ই সমতায় ফেরে নিউ ক্যাসল। ৩৫ মিনিটে আলেকজান্ডার আইজ্যাক। ২ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ক্যাসল। এবার গোল করেন অ্যান্থোনি গর্ডন।

৭৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ৯০+১ মিনিটে বই ব্রুইনের পাসে অস্কার ববের গোলে জয় নিয়ে‌ মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD