শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মনোহরগঞ্জের প্রবাসীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে কুমিল্লার মনোহরগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম মো. শাহপরান ভূঁইয়া লিটন (৪৮)। তিনি মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ওই প্রবাসীর ছোট ভাই মো. বাবলু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে মারা যান শাহপরান ভূঁইয়া লিটন। তিনি দীর্ঘদিন ধরে রিয়াদে কাজ করেছেন। জুনের শুরুতে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করার পর রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

দ্বিতীয়বার শাহপরান ভূঁইয়া লিটনের নমুনা নেয়া হলেও এখনো রিপোর্ট আসেনি। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। লিটনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD