শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ভারতের বিহারে বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জেলায় একদিনে বজ্রপাতে শিশুসহ ৮৩ জন মারা গেছে। বিহার রাজ্য সরকারের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (২৫ জুন) বজ্রপাতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।

ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত জানা যায়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই জানায়, মৃতদের মধ্যে অনেকেই সেসময় জমিতে কাজ করছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিহার সরকার জেলা অনুযায়ী, মৃতদের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, সবচেয়ে বেশি মারা গেছে গোপালগঞ্জ জেলায়। সেখানে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বিহার ও উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD