শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

তৃপ্তির সঙ্গে রণবীরের বিছানার সেই দৃশ্যের অনুমতি দিয়েছিলেন আলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন রণবীর কাপুর। এই ছবিতে অভিনেতার বিধ্বংসী রূপই দেখেছেন ভক্তরা। সেইসঙ্গে অভিনেত্রী রাশমিকা ও তৃপ্তি দিমরি সঙ্গে রণবীরের খোলামেলা সাহসী দৃশ্য আলাদাভাবে নজর কেড়েছে দর্শকের।

বিশেষ করে তৃপ্তির সঙ্গে অভিনেতার অন্তরঙ্গ দৃশ্য আলাদা করে আলোচনার সৃষ্টি করেছে বলিউডজুড়েই। কারণ এই দৃশ্যে নগ্ন অবস্থায় দেখা গেছে দুই তারকাকে। যেটা নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই ঝড় বইছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রণবীর অন্তরঙ্গ এই দৃশ্যে অনুমতি ছিল স্ত্রী আলিয়া ভাটের? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, স্ত্রীর অনুমতি নিয়েই কাজটি করেছেন তিনি। এমনকি স্বামীকে টিপসও দিয়েছিলেন অভিনেত্রী।

একটি ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, ছবিতে তৃপ্তির দিমরির সঙ্গে যে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তা দেখে স্ত্রী আলিয়ার প্রতিক্রিয়া কী!

প্রশ্নের জবাবে রণবীর বলেছেন, ‘আলিয়াকে আমি আগেই জানিয়েছি। ওর মতামত নেয়ার জন্য। তবে ও খুব সহজভাবে নিয়েছিল বিষয়টা। এমনকি সে আমাকে অনেক টিপসও দিয়েছিল।’

রণবীরের সঙ্গে এই দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছিলেন তৃপ্তিও। তিনি বলেন, ‘বুলবুল সিনেমার ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে ‘অ্যানিমেল’র দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। রণবীরের সঙ্গে এমন দৃশ্য শুট করার সময় ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিল। রণবীর
বারবার আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কি না। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের। তাই আমার কোনো অসুবিধাই হয়নি। তাই এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো।’

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম– এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD