শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তামান্নার বিস্ফোরক মন্তব্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

দক্ষিণী সিনেমার অনেক তারকাই এখন বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন। কেউ কেউ জনপ্রিয়তার শীর্ষেও রয়েছেন। এদের মধ্যে তামান্না ভাটিয়া অন্যতম।

তামান্না ভাটিয়া তেলুগু এবং তামিল চলচ্চিত্রের পাশাপাশি বলিউডেও তার অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। সম্প্রতি তামান্না এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন সিনেমায় দেখানো অন্তরঙ্গ দৃশ্য নিয়ে।

সিনেমার পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়েসহ অভিনেতাদের অনুভূতির কথা বলতে গিয়ে তামান্না বলেন, ‘অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্য খুব একটা পছন্দ করেন না। অনেকে মনে করেন নায়করা রোমান্টিক দৃশ্য উপভোগ করেন। কিন্তু সেটা ভুল। নায়করা রোমান্টিক দৃশ্য করতে একদমই পছন্দ করেন না।’

তিনি আরও বলেন, ‘সবার সামনে রোমান্টিক দৃশ্য শুট করা খুবই কঠিন। এটা শুধু আমাদের জন্য নয়, নায়কদের জন্যও খুব কঠিন। আর কিছু নায়ক রয়েছেন যারা লাজুক, তারা এমন রোমান্টিক দৃশ্য করতে গিয়ে খুবই সমস্যায় পড়েন।’

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তামান্না আরও জানান, অনেক নায়কই রোমান্টিক দৃশ্য করতে আগ্রহী নন। ইদানীং সিনেমার চেয়ে ওয়েব সিরিজে বেশি দেখা যাচ্ছে তামান্নাকে। সম্প্রতি নেটফ্লিক্স-এর ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ-২’-তে প্রধান ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

এ ওয়েব সিরিজে বেশ সাহসী অভিনয় করতে হয়েছে। কিছু রোমান্টিক দৃশ্যেও অভিনয় করেছেন। এমনকী সিনেমায় বিজয় ভার্মার সঙ্গে একটি চুম্বন দৃশ্যও রয়েছে।

তামান্না ও বিজয় গত কয়েক বছর ধরেই রিয়েল লাইফ সম্পর্কে রয়েছেন, এমনই জানা যায়। কিন্তু তারা এ সম্পর্কের কথা এখনো প্রকাশ্যে স্বীকার করেননি। তবে সম্প্রতি, তামান্না বলেছেন যে তিনি তার সহ-অভিনেতা বিজয় ভার্মাকে ভালোবাসেন। বিজয় ভার্মা তেলঙ্গানার বাসিন্দা। তিনি হায়দরাবাদে জন্মগ্রহণ করেন।

বিজয় তেলুগু সিনেমাতে অভিনয় করেছেন। ‘এমসিএ’ সিনেমায় খলনায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন। বিজয় ভার্মা অবশ্য অনেক হিন্দি সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেছেন।

সম্প্রতি তিনি অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ একজন সাইকোর চরিত্রে অভিনয় করেছেন। তবে তামান্না-বিজয়কে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি এখন পর্যন্ত। ‘লাস্ট স্টোরিজ-২’-তেই প্রথম জুটি হিসেবে তাদের দেখা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD