শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রেমের কথা স্বীকার করলেন কঙ্গনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে গিয়ে সহকর্মীদের সঙ্গে খুব একটা দেখা মেলেনি এই অভিনেত্রীর।

বরং পুরো সময়টাই কাটিয়েছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ‘ইজ মাই ট্রিপ’র কর্ণধার নিশান্ত পিত্তির সঙ্গে। এরপরই খবর রটে, নিশান্তের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন কঙ্গনা।

বিষয়টি নিয়ে যখন ভক্তদের মাঝেও আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন এই তারকা। জানালেন, নিশান্তের সঙ্গে প্রেম করছেন না তিনি। তার প্রেমিক অন্য কেউ।

কঙ্গনা বলেন, ‘এইসব ভুয়া খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী। আমি অন্য কারোর সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাব। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্যনতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না।
আমরা শুধু ছবি তুলেছি মাত্র। অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।’

অভিনেত্রীর এমন বিবৃতির পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কার সঙ্গে প্রেম করছেন কঙ্গনা? সেটা আর খোলাসা করেননি তিনি। ভক্তদেরও রাখলেন কৌতূহল, প্রশ্নের মাঝেই।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি ‘ইমারজেন্সি’ সিনেমা মুক্তির তারিখ জানিয়েছেন কঙ্গনা। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD