শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শিল্পীদের কল্যাণে ১০ লাখ টাকা দিলেন ৪ তারকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ছোটপর্দার চার তারকা অভিনয়শিল্পী সংঘের তহবিলে ১০ লাখ টাকা প্রদান করেছেন। এ তারকারা হচ্ছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।

চার তারকা তাদের পারিশ্রমিকের ১০ লাখ টাকা অভিনয়শিল্পী সংঘের কল্যাণ তহবিলে দেন। তারা প্রত্যেকে আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক তহবিলে জমা করেন। এজন্য অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়।

এ প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা ফান্ড (তহবিল) গঠন করার জন্য এটা করেছি। সামনে অনেক পরিকল্পনা আছে। এগুলো বাস্তবায়ন করা হবে।’

অন্যদিকে এ বিষয়ে অভিনেতা সাজু খাদেম বলেন, ২৮ ডিসেম্বর আমরা ‘তোমার চোখে বাংলাদেশ’ নামের একটি ইভেন্ট করেছিলাম। সেখান থেকে পাওয়া পারিশ্রমিক অভিনয়শিল্পী সংঘের ফান্ডে জমা করেছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD