ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন প্যাট কামিন্স। এই পেসারের অধীনেই টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অজিরা।
অজিদের বিশ্বকাপজয়ী সফল এই অধিনায়ককেই ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষীত করেছে আইসিসি। এছাড়াও মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।
একই দিনে ভারতীয় ব্যাটার বিরাট কোহলি জিতেছেন আইসিসির সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব। অন্যদিকে আরেক অজি ক্রিকেটার উসমান খাজা নির্বাচিত হয়েছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার গ্যারি সোবার্স ট্রফি জেতার দৌড়ে কামিন্স হারিয়েছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং নিজ দলের ট্রাভিস হেডকে।
২০২৩ সালে বছরজুড়ে ২৪টি ওয়ানডে খেলেছেন কামিন্স বল হাতে ৫৯ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪২২ রান। বিশ্বকাপ জয় ছাড়াও তাঁর নেতৃত্বেই গেল বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতে অজিরা। এছাড়া ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে সিরিজ ২-২ সমতা করে সে শিরোপাও ধরে রেখেছে অস্ট্রেলিয়া।