সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

করোনায় আরেক পুলিশের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আক্রান্ত আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম তৌহিদুল ইসলাম (৪৩)। তিনি ডিএমপির ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত কনস্টেবল তৌহিদুল ইসলাম গতকালই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD